সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলাতে ফেরিতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক ঘোড়াউত্রা নদীতে পড়ে যায়। এইসময় ওই ট্রাকের নিচে চাপা পড়ে আপন (৩৫) নামের এক যুবক নিহত হন। শনিবার (১১ এপ্রিল) বিকেল বেলা উপজেলার পাটুলী ফেরিঘাটে এই ঘটনা ঘটেছে। নিহত আপন বাজিতপুর উপজেলার শাহপুর গ্রামের ইস্রাফিল মিয়ার ছেলে বলে পরিচয় জানা যায়।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ এই বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানিয়েছেন, ফেরিতে উঠার সময় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় এবং ট্রাকচাপাতে এক যুবককের মৃত্যু হয়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে যায় পুলিশ। এই ঘটনাতে আইনগত প্রক্রিয়া চলমান আছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর