একসাথে বদলি পুলিশের ১৪ কর্মকর্তা
বিসিএস পুলিশ ক্যাডারের ১৪ কর্মকর্তাকে এইবার একবারে বদলি ও পদায়ন করেছে সরকার। গতকাল (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা হতে জারি করা আলাদা দুইটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুসারে, বদলি হওয়া কর্মকর্তাদের মাঝে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা আছেন। তাদের মাঝে কয়েকজনকে পুলিশের নানা ইউনিট ও দফতরে নতুন দায়িত্ব দেয়া হয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
