সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

কক্সবাজারের ঈদগাঁওয়ে সড়ক দুর্ঘটনার ফলে গুরুতর আহত হওয়া ভ্যান চালক মনির হোসেনকে(৪৯) চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান। মনির কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার তুগুরিয়া এলাকার বজলুর রহমানের ছেলে বলেপরিচয় জানা যায়।

রামু হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী মৃত্যুর এই সত্যতা নিশ্চিত করে বলেছেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি তাদের হেফাজতে আছে।

শুক্রবার (১ মে) সকাল ১০ টার দিকে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার মেহেরঘোনা এলাকাতে যাত্রীবাহী বাস ও মালবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় এতে করে কয়েকজন বাস যাত্রী আহত হন। এর মাঝে ভ্যানের চালক মনির হোসেন গাড়িতে আটকা পড়ে যান।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় এক ঘণ্টা চেষ্টার পরে তাকে উদ্ধার করা হয় এবং দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে অবস্থার অবনতি হলে চমেকে নেওয়ার পথে তার মৃত্যু হয়ে যায়।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর