এবার রাজশাহী মহানগরের মোট ১২ থানার ওসি বদল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী মহানগর পুলিশের ১২ থানার অফিসার ইন-চার্জদের (ওসি) বদল করা হয়েছে। গতকাল রবিবার (০৭ ডিসেম্বর) আরএমপি কমিশনার ড. জিললুর রহমান স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই পদায়ন কার্যকর করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সিটিটিসি ও মুখপাত্র গাজিউর রহমান বলেছেন, লটারির দ্বারা এ ১২ থানার ওসিকে বদলি করা হয়।মুখপাত্র গাজিউর রহমান আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো সুসংহত, নিরপেক্ষ ও কার্যকর করার জন্য এ রদবদল করা হয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
