সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড দেয়ার নাম করে প্রতারণার চেষ্টা করতে এসে একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের দ্বারা অর্থদণ্ড দেয়া হয়।

গতকাল সকাল ৮টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের অমৃতপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, মোছা. রেবেকা বেগম, স্বামী মৃত শফিকুল ইসলামের বসতবাড়িতে উপজেলার পুরাতন ঈশ্বরদী এলাকার মৃত রুস্তম আলীর ছেলে কাজল হোসেন গিয়ে নিজেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লোক হিসেবে পরিচয় দেয় এবং ফ্যামিলি কার্ড করে দেয়ার কথা বলে প্রতারণা করার চেষ্টা করে।

স্থানীয়দের মাঝে সন্দেহ সৃষ্টি হলে তারা তাকে আটক করে লালপুর থানার পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাকে হেফাজতে নেয়।

পরবর্তীকালে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর হোসেন।

প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে কাজল হোসেনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর