এবার দেশ ছাড়লেন ফয়েজ আহমদ তৈয়্যব
প্রধান উপদেষ্টা ড. ইউনুস এর আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়েছেন।গতকাল (১৪ ফেব্রুয়ারি) জার্মানির উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়। বিমানবন্দর সূত্রে জানা যায় যে, ফয়েজ আহমদ তৈয়্যব এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে (ইকে-৫৮৩) জার্মানির উদ্দেশ্যে রওনা দেন।
এ বিশেষ সহকারীর একজন সহযোগীও এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘ফয়েজ আহমদ ৯ ফেব্রুয়ারি ও ১০ ফেব্রুয়ারি ছুটিতে ছিলেন। মন্ত্রণালয়ের আইসিটি ও টেলিযোগাযোগ এই দুই বিভাগই তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানায়। স্বাভাবিক জীবনে ফেরার জন্য তিনি চলে গেছেন।’
ফয়েজ আহমদ তৈয়্যব ২০২৫ সালের ৫ মার্চ প্রতিমন্ত্রী মর্যাদাতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত হন।
এর পূর্বে, বুয়েট স্নাতক ফয়েজ আহমদ তৈয়্যব ২০২৪ সালের নভেম্বর মাসে আইসিটি পলিসি অ্যাডভাইজার হিসেবে নিয়োগ পেয়েছেন।
স্বাধীনতার বার্তা / মেবি
