দুদকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত
এই প্রথমবারের মতো দুদকের কোনো সাবেক চেয়ারম্যান খোদ সংস্থাটির জালে জড়িয়েছেন। দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য সিদ্ধান্ত নিয়েছে বর্তমান কমিশন।
অভিযোগে বলা হয়, দুর্নীতির অভিযোগে আলোচিত স্বাস্থ্য খাতের ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর ব্যবসায়িক সহযোগী ছিলেন সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের ভাই সাদিক মাহমুদ বকুল। তারা পরস্পরের যোগসাজশে স্বাস্থ্য খাতে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি করলেও, ইকবাল মাহমুদের প্রভাবের জন্য ঠিকাদার মিঠু ও তার ভাই দীর্ঘদিন একে বারে ধরাছোঁয়ার বাইরে ছিলেন।
এছাড়াও অভিযোগ আছে, ঠিকাদার মিঠুর নিকট হতে গুলশানের অভিজাত এলাকাতে দুটো ফ্ল্যাট গ্রহণ করেছিলেন সাবেক এই চেয়ারম্যান। তার বিরুদ্ধে অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও খতিয়ে দেখা হবে বলে জানায় দুদক।
পাশাপাশি তার ভাই সাদিক মাহমুদ বকুলের সম্পদের উৎসও কী সে বিষয়েও অনুসন্ধান করা হবে। চলতি বছরের ১১ সেপ্টেম্বর গ্রেফতারের পরে মিঠুর রিমান্ডে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য পেয়েছে দুদক।
স্বাধীনতার বার্তা / মেবি
