সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

কুষ্টিয়ার ভেড়ামারাতে এক যুবতীকে ধর্ষণ করার অভিযোগে নিশান হোসেন (২৩) নামের এক যুবককে গতকাল (১২ মে) বিকেল বেলা পুলিশ গ্রেপ্তার করে। ভিকটিমকে চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতালে ভর্তি করা হয়। ধর্ষণের এই ঘটনাটি ঘটেছে গত সোমবার (১১ মে) রাতের বেলা।

ভেড়ামারা থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভিকটিম তার দুই বছরের সন্তান নিয়ে পার্শ্ববর্তী মিরপুর থানার পোড়াদহ এলাকা হতে স্থানীয় এক মাজারের মেলা দেখার জন্য ভেড়ামারাতে যান। সেখানে ভেড়ামারাের চাঁদগ্রাম ইউনিয়নের হিড়িমদিয়া এলাকার নিশান হোসেনের সাথে তার পরিচয় হয়েছে। সোমবার (১১ মে) রাতের বেলা নিশান হোসেন শিশুটিকে মাজারের পাশে খোলা জায়গাতে রেখে ভিকটিমকে জোর করে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়। শিশুর কান্না শুনে আশেপাশের মানুষ রাত ১টার দিকে ভিকটিমকে উদ্ধার করে।

গতকাল (১২ মে) দুপুরে ভিকটিমের বড় বোন থানাতে লিখিত অভিযোগ দায়ের করে। এরপর ভেড়ামারা থানার পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায় এবং নিশান হোসনকে গ্রেপ্তার করে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর