সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

এই দেশের মানুষ আলেমদেরকে মহব্বত করে, তবে তাদেরকে ভোট দেয় না বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে কিশোরগঞ্জের আজিম উদ্দিন স্কুল মাঠে দুই দিনব্যাপী একটি সিরাতুন্নবী মাহফিলে এই মন্তব্য করেছেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেছেন, মানুষ আলেমদেরকে মহব্বত করে, ঈমানদারদের মহব্বত করে, তাদের কথা মেনে চলে তবে তাদের ভোট দেয় না। ভোটে দাঁড়ালে তিনি পান মাত্র আড়াই হাজার ও যিনি নির্বাচিত হন তিনি পান ৬৩ হাজার। কারণ আলেমদের সঙ্গে সাধারণ মানুষের জনসম্পৃক্ততা নেই। পাবলিক কানেক্টিভিটি বাড়াতে না পারলে এই সমাজ কোনোভাবে পরিবর্তন করা যাবে না।

তিনি আরো বলেছেন, আমি মনে করি রাষ্ট্র পরিচালনা করার জন্য, সমাজ পরিচালনা করার জন্য আলেমদেরকে এগিয়ে আসতে হবে।

মাওলানা শাব্বির আহমাদ রশিদের সভাপতিত্বে এই মাহফিলে নানা শ্রেণিপেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলো।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর