সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউজিসির জাতীয় কর্মশালাতে যোগ দেন প্রধানমন্ত্রী। আজ (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে তিনি এটিতে যোগ দিয়েছেন। বাংলাদেশের উচ্চশিক্ষাব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর নিয়ে ইউজিসির জাতীয় কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হবে বলে জানা যায়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পরে এটিই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশগ্রহণ।

ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগ পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বিশেষ অতিথি হিসেবে সেখানে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর