সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সম্মুখে ঝড়-বৃষ্টির মাঝে বজ্রাঘাতে দুই নারী শিক্ষার্থী গুরুতর আহত হন। আহতদের অচেতন অবস্থাতে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

রবিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটেছে। আহত দুই শিক্ষার্থী - সুফিয়া আক্তার (২২) এবং ফারাহ আক্তার (২২)। তারা দুজনেই রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী ও আহতদের সহপাঠী আগলিনা জানিয়েছেন, বিকেল বেলা ঝড়-বৃষ্টির সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা এলাকাতে অবস্থান করছিলো।

এই সময় হঠাৎ করে বজ্রপাত হলে সুফিয়া ও ফারাহ গুরুতর আহত হয়। এরপর দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নতুন ভবনে নেয়া হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এই বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বজ্রাঘাতে আহত দুই শিক্ষার্থীকে জরুরি বিভাগে ভর্তি করা হয় ও বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন। আহতদের প্রয়োজনীয় সকল চিকিৎসা দেয়া হচ্ছে ও তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর