দেশে এসেছে নিহত শিক্ষার্থী লিমনের লাশ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হওয়া বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের খণ্ডিত লাশ দেশে ফিরে এসেছে। আজ (৪ মে) ৮টা ৪০ মিনিটের দিকে তার লাশ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
লাশ পাঠানোর এই সম্পূর্ণ প্রক্রিয়া তদারকি করেছেন মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল সেহেলী সাবরীন ও কনসাল থোইং।
২৫ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করার পরে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস ও মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিহতের পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, টাম্পার স্থানীয় প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্ট পুলিশ বিভাগের সমন্বয়ে সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
এর পূর্বে বৃহস্পতিবার জোহরের নামাজের পরে টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে লিমনের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজাতে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, নিহতের খালা, কনসাল জেনারেল, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় নানা প্রবাসী বাংলাদেশিরা অংশ নিয়েছেন।
স্বাধীনতার বার্তা / মেবি
