ডেঙ্গুতে প্রাণ গেলো ৩ জনের
সারা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু । এছাড়াও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ৩৪৭ জন। গতকাল (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম হতে পাঠানো নিয়মিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মাঝে ঢাকা বিভাগে ৬৬৮ জন, ময়মনসিংহ বিভাগে ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৫ জন, খুলনা বিভাগে ১২২ জন, রংপুর বিভাগে ১০৫ জন ও বরিশাল বিভাগের ১৫৪ জন আক্রান্ত হয়।
তবে এই সময়ের মাঝে রাজশাহী ও সিলেট বিভাগে নতুন করে কেউ আক্রান্ত হয়নি।
স্বাধীনতার বার্তা / মেবি
