দালালদের বিরুদ্ধে আমরা সর্বদা ঐক্যবদ্ধ আছি বললেন নাহিদ
একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা সর্বদা ঐক্যবদ্ধ আছি বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সামনের বাংলাদেশে আমাদের বিজয় আসবে ইনশাআল্লাহ।
আজ (১৬ ডিসেম্বর) সকাল বেলা জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেছেন।
নাহিদ বলেছেন, সাম্য ও মানবিক মর্যাদার জন্য ১৯৭১ এ বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল। আমরা স্বাধীন ভূখণ্ড পেলেও সাম্য, মানবিক মর্যাদা এগুলো পাইনি।
তিনি আরো বলেছেন, যারা পতিত শক্তি তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এবং নির্বাচন বানচাল করার জন্য চেষ্টা করছে। আমাদেরকে সকলকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সরকারের উপর নির্ভর করে নিরাপত্তা কখনো নিশ্চিত হবে না।
ভোট প্রসঙ্গে নাহিদ বলেছেন, এনসিপির প্রার্থী গণভোটের প্রার্থী হয়ে জনগণের নিকট যাবে। সংস্কারের পক্ষ হতে গণজোয়ার তৈরি হবে। ভবিষ্যতমুখী রাজনীতির প্রত্যয়ে অবশ্যই তরুণদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
স্বাধীনতার বার্তা / মেবি
