সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন। শারীরিক দুর্বলতা ও ফুসফুসজনিত নানা জটিলতা নিয়ে তিনি চিকিৎসাধীন রয়েছেন। 

গতকাল শুক্রবার (২ জানুয়ারি) সকাল বেলা তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় গণফোরাম।

দলটির পক্ষ হতে ড. কামাল হোসেনের সুস্থতার জন্য দেশবাসীর নিকট দোয়া চাওয়া হয়েছে। হাসপাতালে ভর্তির পরে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা যায়।

৮৮ বছর বয়সী এ প্রবীণ রাজনীতিক ও আইনজীবী ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন বলে জানা যায়।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর