চট্টগ্রামে দুই থানাতে নতুন ওসি
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া থানার পূর্বের ওসি আব্দুল জলিলকে সাতকানিয়া সার্কেল অফিসে বদলি করেছে এবং তার স্থানে দায়িত্ব পান মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি এর পূর্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-তে কর্মরত ছিলেন বলে জানা যায়।
অন্যদিকে, চন্দনাইশ থানার ওসি মো. ইলিয়াস খানকে এখন চট্টগ্রাম ডিএসবিতে বদলি করেছে। তার স্থানে ডিএসবিতে কর্মরত থাকা এসএম দিদারুল ইসলামকে ওসি হিসেবে পদায়ন করা হয়।
পুলিশ সুপার মো, নাজির আহমেদ খাঁন গতকাল (৪ মে) এক অফিস আদেশে এ রদবদল করেছেন।
পুলিশ সূত্র জানিয়েছে, নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের একটি অংশ হিসেবে ও থানা পর্যায়ে কার্যক্রম আরো গতিশীল করার জন্য এই রকমের রদবদল করা হয়ে থাকে।
স্বাধীনতার বার্তা / মেবি
