ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করার জন্য ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে মোট ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
আজ (২৭ নভেম্বর) সকালে একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিজিবি সদর দফতর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন ও কক্সবাজারে ৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন আছেন।
বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। সদর দফতরের মনিটরিং সেল ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও নানা আধুনিক প্রযুক্তির দ্বারা পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে চলেছে।
স্বাধীনতার বার্তা / মেবি
