সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

খুলনার দিঘলিয়াতে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল নেতাকর্মীদের ধারালো অস্ত্রের আঘাতের ফলে এক যুবদল নেতা নিহত হন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে বেলা উপজেলার সেনহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বকশিবাড়ি কবরস্থানের সামনে এই ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তির নাম খান মুরাদ (৪৫)। তিনি সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও হাজী গ্রামের বাসিন্দা মুনসুর খানের ছেলে বলে পরিচয় জানা যায়।

নিহত ব্যক্তির বোনের স্বামী মো. মিঠু জানিয়েছেন, প্রায় এক সপ্তাহ পূর্বে মুরাদের সাথে সাজ্জাদের ধাক্কাধাক্কির একটি ঘটনা ঘটেছে। এরপর ওই বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও সেটি সফল হয়নি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুরাদ বকশিবাড়ির দিকে যাওয়ার সময় সাজ্জাদ ও তার ভাই সজিবসহ আরো কয়েকজন মুরাদকে ঘিরে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।

পুলিশ জানিয়েছে, দিঘলিয়া থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদের সাথে পূর্ব বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার পরে ওই এলাকাতে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য নজরদারি বাড়িয়ে দিয়েছে পুলিশ।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর