সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

চাহিদার তুলনাতে সরবরাহ বাড়ার কারণে মাত্র দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ১৩-১৫ টাকা কমেছে। রমজান মাসকে ঘিরে যখন বহু নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, ঠিক তখন পেঁয়াজের এই দরপতনে স্বস্তি ফিরে পেয়েছে নিম্ন আয়ের মানুষ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) হিলি বাজার ঘুরে দেখা যায়, দুই দিন পূর্বেও বাজারে দেশি মুড়িকাটা পেঁয়াজ প্রতি কেজি ৪৫ টাকা দরে বিক্রি করা হয়। এখন সেটি কমে ৩০-৩২ টাকা করে বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা এক ব্যক্তি জানিয়েছেন, রমজান মাসের শুরুতে বাড়তি দামের জন্য চাহিদামতো পেঁয়াজ কেনা সম্ভব হয়নি। বর্তমানে দাম কমার কারণে কিছু টাকা বাঁচানো সম্ভব হচ্ছে, যেটি দিয়ে অন্য বাজার করা এখন সম্ভব।

হিলি বাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতা জানিয়েছেন, নির্বাচনের jonno কৃষকরা ক্ষেত হতে পেঁয়াজ উত্তোলন কমিয়ে দেয়। একই সময়ে রমজান শুরু হওয়ার কারণে বাজারে বাড়তি চাহিদাকে কেন্দ্র করে মোকামে পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক কৃষকরা রমজানকে কেন্দ্র করে পেঁয়াজ উত্তোলন বাড়িয়ে দেয়ার কারণে চাহিদার তুলনায় সরবরাহ বেড়েছে। যার কারণে বাজারে দাম কমতে শুরু করে।

বাজারসংশ্লিষ্টরা জানিয়েছে, রমজান মাসকে ঘিরে পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের অভিযান শুরু হয়ে গেছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর