বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
নওগাঁতে আলাদা ঘটনাতে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল বেলা ধামইরহাট ও মান্দা উপজেলাতে এই ঘটনা ঘটেছে।
এই ঘটনায় নিহতরা হলেন, ধামইরহাট উপজেলার ভাবির মোড় এলাকার মোখলেসুর রহমানের ছেলে জালাল উদ্দীন এবং মান্দা উপজেলার চকরামপুর মধ্যপাড়া ঈদগাহ সংলগ্ন পাড়ার মোসলেমের ছেলে পিন্টু ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির মাঝে বাড়ির পাশে একটি বিলে শসা তুলতে গিয়েছিলো কৃষক জালাল উদ্দীন। এই সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পাওয়ার পর পরিবারের সদস্য তার লাশ বাড়িতে নিয়ে যায়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বলেছেন, খবর পাওয়ার পরে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে পুলিশ।
এইদিকে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানিয়েছেন, বাড়ির পাশে একটি মাঠে ধানের জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই পিন্টু নিহত হয়েছেন। এইসময় তার সঙ্গে থাকা আরো একজন গুরুতর আহত হয়েছে। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় স্থানীয়রা।
স্বাধীনতার বার্তা / মেবি
