সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশেপাশের নীরব এলাকাতে হর্ন বাজালে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়াও গুলশান, বনানী, বারিধারা এবং নিকেতন এলাকাও এ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে গণমাধ্যমে পাঠানো একটি বার্তাতে ডিএমপির পক্ষ হতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। 

ওই বার্তাতে জানানো হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও এর উত্তর-দক্ষিণে প্রায় দেড় কিলোমিটার (উত্তরা স্কলাস্টিকা স্কুল হতে হোটেল লা মেরিডিয়ান অবধি) এলাকাকে গত বছরের সেপ্টেম্বর হতে 'নীরব এলাকা' বলে ঘোষণা করা হয়।

সড়ক পরিবহন আইন-২০১৮ ও নবঘোষিত ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২৫’ অনুসারে, নীরব এলাকাতে হর্ন বাজানো একটি দণ্ডনীয় অপরাধ।  এ অপরাধে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা কিংবা ৩ মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। 

ডিএমপির বার্তাতে আরো জানানো হয়েছে– নতুন বিধিমালা অনুসারে, শব্দদূষণকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপের ক্ষমতা পুলিশকে দেওয়া হয়।

ঘোষিত নীরব এলাকাসমূহে কেউ আইন অমান্য করে হর্ন বাজালে তার বিরুদ্ধে কোনো শিথিলতা প্রদর্শন করা হবে না বলে বার্তাতে উল্লেখ করা হয়েছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর