বিএনপি ও স্বতন্ত্র সমর্থকদের মাঝে সংঘর্ষ
নাটোরের লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে উভয়পক্ষের প্রায় ৭ জন আহত হন।
গতকাল (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতের বেলা উপজেলার ওয়ালিয়া বাজার এলাকাতে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানিয়েছেন, নির্বাচনী বিষয়ে কথা-কাটাকাটির জের ধরেই বিএনপির বিজয়ী প্রার্থী ফারজানা শারমিন পুতুলের সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা লাঠিসোঁটা ও দেশীয় অন্ত্র নিয়ে এক ভয়াবহ সংঘর্ষে জড়ায়। যার ফলে উভয়পক্ষের ৭জন আহত হয়েছে।
এইসময় স্বতন্ত্র প্রার্থীর ২জন সমর্থক তাদের এক সহযোগীর চাউলের দোকানে আশ্রয় নেয় কিন্তু সেখানে পুতুলের সমর্থকরা তাদের অবরুদ্ধ করে রেখে পুলিশকে খবর দেয়। খবর পাওয়ার পর পুলিশ এসে তাদের উদ্ধার করে নেয়া। এর পরে যৌথবাহিনী অভিযান চালায় এবং ওই একই চাউলের দোকান হতে চাইনিজ কুড়াল, দেশীয় পিস্তল এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেছেন, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। দুইজন পুলিশের হেফাজতে আছে। এই বিষয়টি তদন্ত করে আইনগত সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বাধীনতার বার্তা / মেবি
