সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

পঞ্চগড়ে বিদ্যুতের লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান নেসকোর লাইনম্যান শাহীন আলম (৩৫)। রবিবার (৫ এপ্রিল) বিকেল বেলা জেলা শহরের ধাক্কামারা এলাকার এসবি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত শাহীন আলমের বাড়ি হচ্ছে তেঁতুলিয়া উপজেলা বুড়াবুড়ি এলাকাতে।

তিনি বুড়াবুড়ি ইউনিয়ন যুবদলের একজন যুগ্ম আহবায়ক।

ফায়ার সার্ভিস, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার বিকেল বেলা ওই এলাকাতে বিদ্যুতের খুটিতে মই দিয়ে দু'জন লাইনম্যান উপরে উঠে। হঠাৎ লাইনের উপর শাহীন আলম বিদ্যুৎস্পৃষ্ট হলে অপরজন দ্রুত নিচে নেমে যায়। বিদ্যুতের তারে ঝুলছিল শাহীন আলমের লাশ।

খবর পাওয়ার পর পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায় এবং শাহীন আলমের লাশ নামিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর