বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
ফরিদপুরের ভাঙ্গা উপজেলাতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে ২ জন নিহত হন। এতে করে আহত হন আরো ৩০ জন । শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনাতে নিহতরা হলেন, ট্রাক চালক রাশেদ শেখ (২৮) এবং হেলপার নবীন শেখ (২২)। দুজনেরই বাড়ি হচ্ছে ফরিদপুর জেলার ধলার মোড় এলাকাতে।
পুলিশ জানিয়েছে, ফরিদপুরগামী একটি বাস ও ভাঙ্গাগামী ইট ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংবাদ পাওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এতে করে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি সড়ক হতে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
এইদিকে, হাসপাতালে ২৪ জনকে ভর্তি করা হয়। এর মাঝে আট জনকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়।
এই বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের এস আই মামুন বলেছেন, নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান আছে। পরবর্তীতে সকল আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বাধীনতার বার্তা / মেবি
