সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। এরূপ পরিস্থিতিতে কাউন্টারে কোনো বাস নেই এমনকি টিকিটও নেই। অথচ সেখানে দেখা যাচ্ছে ঈদে ঘরে ফেরা যাত্রীদের দীর্ঘ সারি। আজ (১৯ মার্চ) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এমন চিত্র দেখা গেছে।

যাত্রীদের অভিযোগ হচ্ছে দু'একটা বাস ছেড়ে যাচ্ছে তবে তাতে বাড়তি ভাড়া নেয়া হচ্ছে। যেখানে ৪৫০ টাকা ভাড়া সেখানে নেয়া হচ্ছে ৬০০ টাকা। এছাড়াও বাড়তি ভাড়া দিতে চাইলেও পাওয়া যাচ্ছে না টিকিট।

বেশ কয়েকজন যাত্রী অভিযোগ করছেন, টিকিট বিক্রির সারিতে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে কিন্তু তারপরও মিলছে না টিকিট। তবুও  টিকিটের জন্য অপেক্ষা করছেন তারা। সকলের এ ঘোগান্তি কখন শেষ হবে?

এইদিকে বাড়তি ভাড়া নেওয়ার কথা অস্বীকার করেছেন কাউন্টারের লোকজন। তারা জানিয়েছেন, বাস সংকটের জন্য যাত্রীদের এমন ভোগান্তি হচ্ছে। 

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর