সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

আজকেও দেশের নানা স্থানে নেওয়া হচ্ছে মাধ্যমিকের শিক্ষকদের আন্দোলনের জন্য স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি পরীক্ষা।

সিলেট, পাবনা, রাজশাহী, জামালপুর, কুড়িগ্রাম, ফেনীসহ বিভিন্ন জেলাতে সকাল হতেই শুরু হয় পরীক্ষা। ছাত্রছাত্রীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য বিশেষ ব্যবস্থাতে পরীক্ষার আয়োজন করা হয়েছে বলে জানান কর্তৃপক্ষ।

শিক্ষা কর্মকর্তারা বলেন, পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ও সময়সূচি স্বাভাবিক রাখার জন্য ছুটির দিনে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও শিক্ষার্থীরা বলেছেন, হুটহাট রুটিন পরিবর্তনের জন্য ঠিকমতো প্রস্তুতি নিতে পারেনি তারা।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর