সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

চট্টগ্রামের বাঁশখালী থানা এলাকাতে র‍্যাব মোট ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য হচ্ছে প্রায় ৩ কোটি টাকা। এই সময় মাদক পরিবহন করার জন্য ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ ও ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল (২৯ এপ্রিল) সন্ধ্যার দিকে বাঁশখালী গার্লস কলেজের সামনে চেকপোস্ট বসিয়ে সিএনজি অটোরিকশাতে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটককৃত ৩ জন মাদক কারবারি হচ্ছে, কক্সবাজার সোনাপাড়ার আব্দুল নবীর পুত্র সলিম উল্লাহ, মহেশখালী কুতুবজুমের আনসারুল হক শিকদারের পুত্র হাসান মুরাদ এবং ওই একই এলাকার কবির আহম্মেদের পুত্র মজিদ আলম ওরফে মরজান।

এই বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন। তিনি বলেছেন, 'এক গোপন সংবাদের উপর ভিত্তি করে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ করে দেশের নানা স্থানে পাচারে জড়িত রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া যায়। তাদের সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর