সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে একজন বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল (২৪ জানুয়ারি) পাটগ্রাম উপজেলাধীন রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্ত জমগ্রাম সীমান্তে এই ঘটনা ঘটে। 

ধরে নিয়ে যাওয়া ওই যুবকের নাম হচ্ছে রাশেদুল ইসলাম রাশিদ (২৫)। তিনি পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের পশ্চিম জমগ্রাম গ্রামের আব্দুস সামাদের ছেলে বলে পরিচয় জানা যায়। 

জানা যায়, পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম সীমান্ত পিলার ৮০১/১১-এস এর কাছে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে ভারতীয় নিউ কুচলিবাড়ি ক্যাম্পের ৩০ বিএসএফ ব্যাটালিয়নের টহল দল রাশিদকে দেখে ধরে নিয়ে গেছে। 

পাটগ্রাম থানার ওসি নাজমুল হক জানিয়েছেন, যুবককে দেশে ফিরিয়ে আনতে বিএসএফের সাথে যোগাযোগের চেষ্টা অব্যাহত রাখে বিজিবি। 

এই বিষয়ে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে এখনো পাওয়া যায়নি।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর