সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

জুলাই গণঅভ্যুত্থান ঘিরে সাভারের আশুলিয়াতে গুলি করে হত্যার পরে ৬ মরদেহ পোড়ানোসহ সাত হত্যা ঘটনাতে মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। যেকোনো দিন রায় ঘোষণা করা হবে জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেল।

গতকাল (২০ জানুয়ারি) যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন আসামিপক্ষ। এরপর এই আদেশ দিয়েছেন আদালত।

এই মামলাতে সাবেক সংসদ সদস্য (এমপি) সাইফুল ইসলাম, সাবেক পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহিল কাফিসহ মোট ১৬ জন আসামি। এদের মাঝে ৮ জন গ্রেফতার রয়েছেন, তাদের প্রত্যেকেই হচ্ছেন পুলিশ বাহিনীর। বাকি ৮ জন পলাতক রয়েছে।

এর পূর্বে, গত ১২ জানুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানিয়েছেন, যেকোনো দিন রায় ঘোষণা হবে বহু আলোচিত এই মামলাটির।

মামলাতে দেওয়া তদন্ত প্রতিবেদনে ঘটনার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরের দিকে আশুলিয়া থানার সামনে পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এর বাইরে আরো একজন গুলিতে গুরুতর আহত হয়েছেন। এরপরে পুলিশের গাড়িতে এ ছয়জনকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে পুলিশ।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর