আলফাডাঙ্গাতে মাদক ব্যবসায়ী আটক
ফরিদপুরে আলফাডাঙ্গাতে ইয়াবাসহ পুলিশের হাতে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গতকাল (৫ মে) রাতের বেলা এক গোপন সংবাদের উপর ভিত্তি করে অভিযান চালিয়ে উপজেলাার গোপালপুর ইউনিয়নের পবনবেগ এলাকা হতে বিরাজ মালো (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এই সময় তার দেহ তল্লাশি করে প্রায় ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিরাজ মালো পবনবেগ গ্রামের কমল লস্করের ছেলে বলে পরিচয় জানা যায়।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানিয়েছেন, গতরাতে আমরা এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ জনকে আটক করেছি। আটক বিরাজ মালোর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাতে আজ (৬ মে) তাকে আদালতে পাঠানো হবে।
তিনি আরও বলেছেন, মাদক নির্মূলে এই রকমের অভিযান চলমান থাকবে ও মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।
স্বাধীনতার বার্তা / মেবি
