সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মরদেহ দেশে আনার প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে তার মরদেহ ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ফ্লাইটটি ঢাকাতে অবতরণের সম্ভাব্য সময় হচ্ছে সন্ধ্যা ৬টা ৫ মিনিট।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সিঙ্গাপুরের অ্যাঙ্গুইলা মসজিদে তার প্রথম জানাজা হবে। বাংলাদেশে শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে তার দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে বলে জানানো হয়।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর