আজ কোন কোন এলাকায় টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি মেরামত, সংরক্ষণ কাজ ও এর আশেপাশের গাছের শাখা-প্রশাখা কাটার কারণে সিরাজগঞ্জের কয়েকটি এলাকাতে আজ (২ মে) সকাল হতে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
সিরাজগঞ্জ নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
এতে বলা হয়, সিরাজগঞ্জ দফতরের ১১ কেভি ক্যুইন ফিডারের জরুরি মেরামত, সংরক্ষণ কাজ ও এর আশেপাশের গাছের শাখা-প্রশাখা কাটার কারণে ফিডারটির আওতাধীন সকল বিতরণ এলাকা (কোদলাপুর, কোদলাপুর বড় ব্রীজ রোড, কল্যানী চুয়াপাড়া, কল্যানী প্রাইমারি স্কুল রোড, সিরাজগঞ্জ পুলিশ লাইনস, আনসার ক্যাম্প, কোদলাপুর কবরস্থান রোড) সকাল ৮টা হতে বিকেল ৩টা অবধি বিদ্যুৎ সরবরাহ স্থগিত থাকবে।
জরুরি কাজের জন্য বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটানোর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সকলের সাহায্য সহযোগিতা চেয়েছে কর্তৃপক্ষ।
স্বাধীনতার বার্তা / মেবি
