সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

মানবতাবিরোধী অপরাধের মামলাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ এবং ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৭ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি হবে আজ।

রবিবার (১৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেলে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

এই মামলাতে ওবায়দুল কাদের ব্যতীত অন্য আসামিরা হলেন— সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলি আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল, আওয়ামী লীগ নেতা বাহাউদ্দীন নাসিম ও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ও সম্পাদক শেখ ওয়ালি হাসান ইনান।

আসামিদের বিরুদ্ধে জুলাই-আগষ্টের আন্দোলন দমন ও হত্যাযজ্ঞসহ নানা অভিযোগ আনা হয়। ওবায়দুল কাদেরের উসকানি ও নির্দেশনাতে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দমন নিপিড়নদমন নিপীড়ন চালানোর হয়েছে বলেও অভিযোগে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর এ মামলাতে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। পরবর্তীতে পলাতক আসামিদের হাজির হওয়ার জন্য পত্রিকাতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়েছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর