সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার জন্য আজ সোমবার (২২ ডিসেম্বর) হতে ‘ভোটের গাড়ি’র প্রচারণা শুরু করা হচ্ছে ।

গতকাল রবিবার (২১ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস জাতীয় সংসদের দক্ষিণ প্লাজাতে সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ভিডিও বার্তার মাধ্যমে ‘ভোটের গাড়ি’ উদ্বোধন করবেন।

এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

মূলত, ‘ভোটের গাড়ি’ প্রচারণার দ্বারা দেশের নানা এলাকাতে ভোটারদের মাঝে ভোটাধিকার, গণতান্ত্রিক অংশগ্রহণ ও গণভোট সম্পর্কে সচেতনতা বাড়ানো হবে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর