সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি মনোনিত প্রার্থীদের মাঝে আজ দ্বিতীয় পর্যায়ে ১০০ জনের সঙ্গে মতবিনিময় করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সিনিয়র নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দেখে যায়, সকাল হতে প্রার্থীরা আসা শুরু করে। সকাল ১১টার দিকে শুরু হয় এই বৈঠক। দুপুর বেলা তাদের সঙ্গে যুক্ত হবে তারেক রহমান।

মূলত নির্বাচন কেন্দ্র করে বিএনপি মনোনীত প্রার্থীদের নানা বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে এ বৈঠকে। তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিন চলমান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম দফাতে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দ্বিতীয় দফাতে আরো ৩৬টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

সব কিছু মিলিয়ে ৩০০টি আসনের মাঝে ২৭২টি আসনে সামনে এসেছে দলটির প্রার্থীর নাম।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর