সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ড-এর তত্ত্বাবধায়নে আইসিইউ-তে  নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দল ও পরিবারের পক্ষ হতে তার জন্য দোয়া চান ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর হতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর পূর্বে গত শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতের বেলা মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন। 

চিকিৎসকরা জানান, খালেদা জিয়ার অবস্থা পূর্বের মতোই, তিনি দীর্ঘদিন যাবত হাসপাতালে থাকাতে তার হসপিটাল ওরিয়েন্টেড ইনফেকশন নিয়ন্ত্রণ করার জন্য চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন। মা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার জন্য রবিবার (২৮ ডিসেম্বর) রাতের বেলা এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর