আবেদ আলীর ছেলে গ্রেফতার
অবৈধ সম্পদ অর্জন ও প্রশ্ন ফাঁসের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমানকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুদক জনসংযোগ কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেন।
সৈয়দ সোহানুর রহমান ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার একজন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক। প্রশ্নফাঁসে তার নাম জড়ানোর পরে তাকে বহিষ্কার করে ছাত্রলীগ।
২০২৫ সালের ৫ জানুয়ারি প্রায় ৫ কোটি ৩৭ লাখ টাকার অবৈধ সম্পদ ও প্রায় ৪৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সৈয়দ আবেদ আলী জীবন, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের নামে আলাদা তিনটি মামলা করে দুদক। ওই মামলাতে সিয়ামকে গ্রেফতার দেখানো হয়।
স্বাধীনতার বার্তা / মেবি
