সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকেরা নিয়োগপত্রের দাবিতে ফের আন্দোলন শুরু করেন। আজ (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে জাতীয় জাদুঘরের সামনে হতে একটি মিছিল শুরু করেছেন তারা।সেই মিছিল নিয়ে সড়কের উপর যেতে চাইলে বাধা দিয়েছে পুলিশ। বাধা পাওয়ার পর শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান নেন তারা।

এই সময় তারা ‘প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চাই’, ‘শ্রেণিকক্ষে যেতে চাই, শিক্ষার্থীরা অপেক্ষায়’, ‘দেরির বোঝা বইব না, নিয়োগ ছাড়া ফিরব না’ ইত্যাদি নানা রকম স্লোগান দেন।

আন্দোলনকারীরা বলেছেন, ‘আমরা আড়াই মাস পূর্বে সুপারিশপ্রাপ্ত হয়েছি, তবে আমাদের এখনো পর্যন্ত নিয়োগপত্র দেয়া হয়নি এমনকি কিছু জানানো পর্যন্ত হয়নি। দাবি আদায় না হওয়া অবধি এই আন্দোলন চলবে।’

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর