সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

দেশের বাজারে স্বর্ণের দাম ফের বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালোমানের কিংবা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ (২৭ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। আজ সকাল ১০টা হতে এই দাম কার্যকর হয়েছে।

নতুন দাম অনুসারে, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯০ হাজার ৭ টাকা; ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা।

সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭০০ টাকা বৃদ্ধি করে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর