সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

পূর্বনির্ধারিত তারিখ হতে মাত্র দুদিন পিছিয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২ মে সিলেটে যাচ্ছেন। শনিবার (১১ এপ্রিল) সিলেটে একটি অনুষ্ঠানে বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসূচিতে অল্প পরিবর্তন আনা হয়েছে। ৩০ এপ্রিল সিলেট যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু পরিবর্তিত সূচি অনুসারে, আগামী ২ মে প্রধানমন্ত্রী সিলেটে যেয়ে বিশ্বনাথ উপজেলার বাঁশিয়া খাল খনন উদ্বোধন করবেন।

এছাড়াও ওইদিনই প্রধানমন্ত্রী সিলেট জেলা স্টেডিয়াম হতে পূর্বনির্ধারিত দেশব্যাপি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানা যায়।

এর পূর্বে গত ১ এপ্রিল সিলেট এসে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, প্রধানমন্ত্রী ৩০ এপ্রিল ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করার জন্য সিলেট যাবেন।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর