১৬ ডিসেম্বর ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল
মেট্রোরেল আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিট হতে ১২টা ৩০ মিনিট অবধি সাময়িক বন্ধ থাকবে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া একটি পোস্টে এই তথ্য জানানো হয়েছে।
ওই পোস্টে বলা হয়েছে, মেট্রোরেলের যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, মহান বিজয় দিবস উপলক্ষে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকাতে প্যারাজাম্প অনুষ্ঠিত করা হবে বিধায় প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে আগামী ১৬ ডিসেম্বর বেলা ১১টা ৫০ মিনিট হতে ১২টা ৩০ মিনিট অবধি মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়েছে, সম্মানিত যাত্রীদের সেবা প্রদানের ক্ষেত্রে এই সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
স্বাধীনতার বার্তা / মেবি
