১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে সিইসি
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পূর্বে আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
প্রথা অনুসারে, রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পূর্বে আজ (৭ ডিসেম্বর) তফসিল নিয়ে নির্বাচন কমিশন নিজেরা সভাতে বসার কথা আছে।
নির্বাচন কমিশন সূত্রমতে, ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাতের কয়েকদিনের মাঝে তফসিল ঘোষণা করা হতে পারে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথা পূর্বেই জানায় নির্বাচন কমিশন।
স্বাধীনতার বার্তা / মেবি
