যুক্তরাষ্ট্রকে ফাঁকি দিয়ে ২২ কোটি ডলারের তেল নিয়ে এশিয়াতে ইরান
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবরোধ এড়িয়ে প্রায় ১৯ লাখ ব্যারেলের অধিক অপরিশোধিত তেল নিয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে পৌঁছে গেছে ইরানের একটি বিশাল তেলবাহী জাহাজ (ভিএলসিসি)।
জাহাজ পর্যবেক্ষণকারী সংস্থা ট্র্যাকার্স ডটকম এ তথ্য নিশ্চিত করে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া একটি পোস্টে সংস্থাটি জানিয়েছে, ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির মালিকানাধীন ‘হিউজ’ নামে এ জাহাজটিতে থাকা তেলের আনুমানিক বাজারমূল্য হচ্ছে প্রায় ২২ কোটি মার্কিন ডলার। জাহাজটি সর্বশেষ এক সপ্তাহ পূর্বে শ্রীলঙ্কা উপকূলে দেখা যায়। এখন এটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি হয়ে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে।
ট্র্যাকার্স ডটকমের প্রতিবেদন অনুসারে, গত ১৩ এপ্রিল যখন মার্কিন নৌবাহিনী ইরানি বন্দরে অবরোধের ঘোষণা দিয়েছিলো, ঠিক তখন জাহাজটি ইরানের জলসীমাতে ছিল। গত ২০ মার্চ মালাক্কা প্রণালি হতে ইরানের উদ্দেশ্যে রওনা হওয়ার পরে হতে জাহাজটির অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) কিংবা স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রাখা হয়।
স্বাধীনতার বার্তা / মেবি
