সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের পারমা শহরে একটি বেবি শাওয়ার অনুষ্ঠানে গোলাগুলির ঘটনা ঘটে। এতে করে তিনজন নিহত হন। ঘটনাতে একজন পুলিশ আহত হন। গতকাল (২১ নভেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশ জানায়। পারমা পুলিশের মুখপাত্র স্কট ট্র্যাক্সলার স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, প্যান্ডোরা'স ম্যাজিকাল ইভেন্টস ভেন্যুতে একটি বেবি শাওয়ার অনুষ্ঠান চলাকালীন সময়ে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলেই একজন কিশোরী ও দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ নিহত হন ও চতুর্থ একজনের পায়ে গুলি লাগে।তিনি আরো জানিয়েছেন, গুলিবর্ষণের ঘটনায় জড়িত দুই বন্দুকধারীকে শনাক্ত করে আটক করা হয়। 

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর