সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাদা পর্বতমালাতে তুষারধসে ৮ জন নিহত হন। ধারণা করা হচ্ছে এই প্রাণহানি আরো বাড়তে পারে।

গতকাল (১৮ ফেব্রুয়ারি), একটি সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ।

দুর্ঘটনাস্থল হতে ৬জনকে জীবিত উদ্ধার করা হয়। প্রতিকূল আবহাওয়া ও তীব্র তুষারপাত অব্যাহত থাকার কারণে উদ্ধারকাজ চালাতে বেশ বেগ পোহাতে হচ্ছে। যার কারণে এখনো পর্যন্ত কোনো মরদেহ উদ্ধার করা যায়নি।

এরই মাঝে কয়েক ফুট বরফে তলিয়ে গেছে ওই স্থানটি। এখনো পর্যন্ত খোঁজ মেলেনি বেশ কয়েকজনের। 

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর