সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে চলমান আলোচনার ফাঁকে দিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে বৈঠক করেন। এই সময় ভ্যান্সের সাথে ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। এই বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিও উপস্থিত ছিলেন বলে জানা যায়।

এর পূর্বে শাহবাজ শরিফ বলেছেন, এ আলোচনা আঞ্চলিক স্থায়ী শান্তির দিকে বেশ গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে বলে তিনি আশা করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি বিবৃতিতে পাকিস্তানের পক্ষ হতে উভয় দেশের মাঝে সংলাপ সহজ করার জন্য প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

এইদিকে, দিনের শুরুতেই ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে একটি প্রতিনিধি দলও শেহবাজ শরিফের সাথে আলাদা বৈঠক করেছেন।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর