যুদ্ধ থামানোর জন্য মধ্যস্থতার প্রস্তাব দেয় তুরস্ক
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ স্থগিত করার জন্য গঠনমূলক ভূমিকা পালনের কথা জানায় তুরস্ক। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ হতে জানানো হয়, আঙ্কারা এই সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার জন্য আগ্রহী।
সাম্প্রতিক তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর
সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির ফোনে কথা হয় বলে জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যেখানে যুদ্ধ বন্ধ করার জন্য আঙ্কারার প্রচেষ্টার জন্য তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান আরাগচি।
এর পূর্বে পাকিস্তানের পক্ষ হতে জানানো হয়, যুদ্ধের তীব্রতা কমানোর জন্য ২৯ ও ৩০ মার্চ ইসলামাবাদে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে তুরস্কের পাশাপাশি সৌদি আরব ও মিসরও অংশগ্রহণ করবে।
চলমান যুদ্ধ পরিস্থিতিতে বেশ সতর্কতার সাথে পথ চলতে হচ্ছে আঙ্কারাকে।
স্বাধীনতার বার্তা / মেবি
