সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জামায়াতে ইসলামী ক্ষমতাতে কোনোভাবেই আসতে পারবে না বলে মনে করেছেন ঢাকাতে ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘যদি নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হয় ও কারচুপি হয়ে থাকে, তাহলে তারা ক্ষমতাতে আসতে পারে। আর তা না হলে তাদের ক্ষমতাতে আসার সম্ভাবনা কম। দলটির ভোটের হার পাঁচ হতে সাত শতাংশ, তা-ও আবার সেটি অন্য রাজনৈতিক দলগুলোর সহায়তাতে।’

আসন্ন নির্বাচন নিয়ে হর্ষবর্ধন শ্রিংলা আরো বলেছেন, ভারত সরকার স্পষ্ট করে জানায়, সকল রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নেওয়া উচিত, তবে সেটি হচ্ছে না।

টি-২০ বিশ্বকাপে ভারতে বাংলাদেশের খেলতে না চাওয়ার বিষয়েও মন্তব্য করেছেন সাবেক এই কূটনৈতিক।

এই নিয়ে হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, তারা অনেক বড় একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে। এটি তাদের নির্বাচিত কোনো সরকার নয়, এটি অন্তবর্তীকালীন সরকার। তারা কিন্তু নির্বাচনে জেতেনি। মানুষও তাদের বেছে নেয়নি। তারা নিজেরাই বসে গিয়েছে ক্ষমতাতে। ওই সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে, সেটি বাংলাদেশের ক্রীড়ার জন্য বেশ খারাপ।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর