ভিয়েতনামে ৫ বছরের জন্য র্নির্বাচিত তো লাম
ভিয়েতনামের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা হিসেবে আরো পাঁচ বছরের উদ্দেশ্যে পুনর্নির্বাচিত হন তো লাম। সর্বসম্মত ভোটে দলপ্রধান নির্বাচিত হওয়ার পরে নতুন মেয়াদে সংস্কার জোরদার ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর অঙ্গীকার করেন তিনি। শুক্রবার (২৩ জানুয়ারি) একটি প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এই তথ্য জানিয়েছেন।
পাঁচ বছর পরপর অনুষ্ঠিত এই দলীয় কংগ্রেস শেষে কেন্দ্রীয় কমিটির ভোটেই দলপ্রধান নির্বাচন করা হয়েছে। এইবার কোনো রকম বিরোধিতা ছাড়াই ৬৮ বছর বয়সী তো লামের নাম চূড়ান্ত হয়েছে।
নির্বাচনের পরে নিজেকে সংস্কারপন্থী নেতা হিসেবে তুলে ধরে তো লাম বলেছেন, শুধু দল নয়; বরং রাষ্ট্রব্যবস্থার ভেতরেও আরো গভীর সংস্কার দরকার।
এর পূর্বে, সপ্তাহের শুরুতে দলীয় কংগ্রেসে দেয়া একটি ভাষণে তো লাম চলতি দশকে বছরে ১০ শতাংশের অধিক অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য ঘোষণা করেছেন। শুক্রবার সে লক্ষ্য দলীয় প্রস্তাবের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, রফতানি-নির্ভর অর্থনীতিকে আরো গতিশীল করা ও প্রশাসনিক সংস্কার—এ দুই বিষয়ই নতুন মেয়াদে তো লামের নেতৃত্বের একটি প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
স্বাধীনতার বার্তা / মেবি
