সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ভারতের মহারাষ্ট্র রাজ্যে প্রবল বর্ষণ ও ঝড়ো হাওয়ার কারণে একটি মন্দিরের দেয়াল ও টিনের ছাউনি ধসে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়। এই ঘটনাতে আরো ১৪ জন আহত হয়। গতকাল (১২ মে) সন্ধ্যার দিকে সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা যায়, এই ঘটনার সময় মন্দির প্রাঙ্গণে অন্তত ৩৫০ জন ভক্ত ও দর্শনার্থী সেখানে উপস্থিত ছিলেন। হঠাৎ করেই ভারি বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়ে গেলে অনেকেই নিরাপত্তার জন্য মন্দির চত্বরে থাকা সীমানাদেয়ালের পাশের টিনশেডের নিচে আশ্রয় নেয়। একপর্যায়ে দেয়ালের একটি অংশ ও টিনের ছাউনি ভেঙে পড়েছে তাদের উপর।

সাঙ্গলি জেলা পুলিশের সুপারিনটেনডেন্ট তুষার দোশি জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার কারণে হতাহতের ঘটনা ঘটেছে। আহত সকলকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সকলেই চিকিৎসাধীন আছেন।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর